হৃদরোগে কুবি শিক্ষকের মৃত্যু 

হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। শাহ একলিমুর রেজার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ব্রেইন স্ট্রোক হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মুন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

কুবি

আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।