সম্প্রতি সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. শামিম ও সাধারণ সম্পাদক কাজী মো. শাহীনের নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত ১৯৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া মোনাজাত করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি-১ মো. হারুন, সহ-সভাপতি-২ এডুইন রোজারিও, যুগ্ম সম্পাদক মো. সালেহিন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আশফাক, অর্থ সম্পাদক মো. সহিদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন মোল্লা, মহিলা সম্পাদক মিস ইলোরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি