তথ্যপ্রযুক্তির এই সময়ে মানুষ খুব সহজেই তথ্য পেয়ে যান। আর ফিটনেস সচেতনদের জন্য তথ্য পাওয়া তো আরও সহজ। অনেকে ক্যালরি ক্যালকুলেটরের মাধ্যমে নিজের সুস্থতার মাপকাঠি যাচাই করতে চান। কিন্তু অনলাইন ক্যালকুলেটরে নির্ভর করা কতটুকু যৌক্তিক?
নির্ভর আপনি করতেই পারেন। সমস্যা হলো আপনি আদৌ জানেন কি-না অনলাইন ক্যালকুলেটর কিভাবে কাজ করে। এটা জানা অত্যন্ত জরুরি। কারণ অনলাইন ক্যালকুলেটর আপনাকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কিছু ফলাফল দেবে। আর একেকটি ফলাফলের মেট্রিকও যেমন আলাদা এর ফলাফলও আলাদা। সে বিষয়ে বিস্তারিত জানাতেই আজকের এই আয়োজন।
বডি মাস ইনডেক্স অথবা বিএমআই
ব্যক্তির শারীরিক ওজন কতটা স্বাস্থ্যকর, কতটা বাড়ানো বা কমানো প্রয়োজন– সেই সিদ্ধান্ত নেওয়া যায়। মোট ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পাওয়া যায়, তাই ব্যক্তির বিএমআই। ওজন কম, বেশি, স্থূল– এসবই এই সংখ্যা থেকে নির্ধারণ করা সম্ভব। বিএমআই পরিমাপের ভিত্তিতে ওজনের যে শ্রেণিগুলো নির্ধারণ করা হয়, তা হলো–
● ১৮.৫ থেকে কম হলে 'ওজন কম'
● ১৮.৫-২৪.৯ হলে 'স্বাভাবিক ওজন'
● ২৫-২৯.৯ হলে 'ওজন বেশি'
● ৩০ বা এর চেয়ে বেশি হলে 'স্থূল'
অর্থাৎ এই পদ্ধতিতে যদি আপনি অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করেন তাহলে আপনি একটি ধারণা পাবেন কতটুকু ওজন কমাতে হবে। সূক্ষ্ম অনেক বিষয় এখানে আপনাকে জানানো হবে না। আপনার ওজনের ভিত্তিতেই ফলাফল আসছে।
বিএমআর
ব্যাসাল মেটাবোলিক রেট। আপনি বিশ্রাম করলেও আপনার শরীরের মৌলিক কাজ চালাতে ক্যালরি দরকার। পেশি সঞ্চালন, বিপাক, হজম এসব বিষয়ও কিন্তু জরুরি। অনলাইন ক্যালরি ক্যালকুলেটর উচ্চতা, ওজন ও অন্যান্য মাপকাঠির ভিত্তিতে বিএমআর হিসাব করে থাকে।
টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার
প্রতিদিন আপনি অবশ্যই শক্তি ব্যয় করেন। একেকদিন একেক ধরনের ব্যয় হয়। এটাকেই মূলত বলা হয় 'টিডিইই'। এই হিসেব অনলাইন ক্যালকুলেটরে দুটো জিনিস থেকে হিসেব করে। প্রথমে বিএমআর মান নিয়ে তারপর আপনার দিনের কাজের পরিমাণের হিসেবে। এই হিসেব থেকে অনেকে ওজন কমানোর একটি নির্ভরযোগ্য মাধ্যম পান।
তবে এখানে সমস্যা হলো। আপনি দৈনন্দিন কি পরিমাণ কাজ করছেন সেই তথ্য ইনপুট করার ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। আপনাকে ক্যালরি ক্যালকুলেটর একটি হিসেব দেবে। কিন্তু সেটা নির্ভর আপনি করতে পারবেন না আপনার দোষে। এজন্য আপনাকে কিছু অ্যাপের মাধ্যমে নিজের ওপর মনিটরিং রাখতে হবে। আপনি দিনের কাজের বিষয়গুলো সময় ধরে কয়েকদিন গুনুন। গুনলে আপনি সাময়িক সময়ের একটি প্রোফাইল পেয়ে যাবেন।
তারপরও হয়তো আপনি একেবারে নিখুঁত হিসেব পাবেন না। তবে যা পাবেন তা কাছাকাছি পর্যায়ের কিছু হবে। স্বাস্থ্যকর জীবনযাত্রা চালানোর প্রক্রিয়াটি এখন অস্বস্তিকর মনে হতেই পারে। কিন্তু আদৌ বিষয়টি এত জটিল নয়।
একটি সতর্কতা
আমরা সচরাচর অনলাইন থেকে একটা ক্যালকুলেটর নামিয়ে ব্যবহার শুরু করি। সব ক্যালকুলেটর যে ভালো তা কিন্তু নয়। গুগল প্লে স্টোরে অনেক ক্যালকুলেটর ভালো ফলাফল নাও দিতে পারে। মূলত কোডিং এর বাগ থেকে সমস্যা হয়। তাই এমন অ্যাপ নামান যেটির ভালো রেটিং আছে বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যবহার করতে উৎসাহিত করেন।