তজুমদ্দিনে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক বিক্রেতা ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। পরে ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উভয় আসামিকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের ৫নং ওয়ার্ডে ইমাম হোসেন তার বাসায় বসে মাদক বিক্রির সময় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সহযোগী পালিয়ে গেলেও ৫ পিস ইয়াবাসহ ইমাম হোসেনকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।

এদিকে চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের আ. মোতালেবের ছেলে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নিরবকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৯ সালের সি আর ৮২ নং মামলায় ওয়ারেন্ট রয়েছে। মঙ্গলবার সকালে উভয় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।