ভাতিজার চাকরির সুপারিশ করায় এসআই বরখাস্ত

ভাতিজার চাকরির সুপারিশ করতে গিয়ে ফেঁসে গেলেন মহেশপুর থানার এসআই আব্দুল হাকিম।

জানা গেছে, গত ২২ জুন ছুটি নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে যায় মহেশপুর থানার এসআই আব্দুল হাকিম।

ঐ দিন চুয়াডাঙ্গা জেলায় পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগের দিন ছিল। এসআই হাকিম ভাতিজার চাকরির জন্য চুয়াডাঙ্গা পুলিশ সপুার মাহবুবুর রহমানের কাছে সুপারিশ করতে গেলে তিনি সুপারিশ না রেখে রাগান্বিত হয়ে তাকে আটক রেখে, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানকে অবহিত করেন। পরে এসপি হাসানুজ্জামানের নির্দেশে মহেশপুর থানার ওসি চুয়াডাঙ্গা থেকে এসআই হাকিমকে ঝিনাইদহ পুলিশ লাইনে সোপার্দ করে।

গত সোমবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এসআই হাকিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।