জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রাম থেকে মনোয়ার হোসেন নামের (২৭) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ার ঐ ইউনিয়নের ভূরাখালী গ্রামের সাবেক ইউপি সদস্য গয়াছ মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে মনোয়ার হোসেনকে বসত ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়। ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।