এই সময়ের মেকআপ

এই বর্ষায় নিজেকে রাঙিয়ে নিতে উজ্জ্বল ও হালকা মেকআপ বেছে নিন। কারণ মেকআপই বদলে দিতে পারে আপনার মুখাবয়বকে। কখনো বৃষ্টি আর কখনো রোদ্দুরের মাঝে সৌন্দর্যের আবরণ মনসুন মেকআপ নিয়ে লিখেছেন শারমিন রহমান। 

এই বাদলা দিনে অনেকই ভাবেন সেজেগুজে আর কি-বা হবে। বৃষ্টিতে সবকিছুই তো যাবে ধুয়ে। সৌন্দর্য সচেতন নারীদের এ নিয়ে দুশ্চিন্তা কিংবা মন খারাপ করার কিছু নেই। উপযুক্ত প্রসাধনী থাকলে এ সমস্যার সমাধান খুব একটা কঠিন কিছু নয়। এই বৃষ্টিতে ভারী ফাউন্ডেশনের পরিবর্তে কমপ্যাক্ট পাউডার ব্যবহার  করুন। কারণটা হলো প্যাঁচপেঁচে এই আবহাওয়ায় এই প্রেসড পাউডারটি খুব উপযোগী। ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা, ঘেমে যাওয়ার বাহুল্য কমিয়ে দেয় কমপ্যাক্ট পাউডার। টাচআপ করার পাশাপাশি হ্যান্ডবেগে ওয়েট টিস্যু রাখতে পারেন। এতে ত্বক উজ্জ্বল রাখতে ও মেকআপ ফ্রেশ রাখতে সুবিধা হয়।

মেকআপ

অ্যাসট্রিনজেন্ট লোশন
ত্বকের তৈলাক্ততা আড়াল করতে কিংবা ফাউন্ডেশন ব্যবহার করতে চাইলে অ্যাসট্রিনজেন্ট লোশন ব্যবহার করুন। পরিষ্কার ত্বকে তুলো দিয়ে এই লোশন লাগানোর পর পরিষ্কার কাপড়ে আইসকিউব জড়িয়ে কয়েক সেকেন্ড ঘষুন। লার্জ পোরসের সমস্যায় এই পদ্ধতি বেশ উপকারী।

ওয়াটার-বেজড ফাউন্ডেশন
ভারী ফাউন্ডেশন কেকের মতো ত্বকের উপরটায় জমে যায় আর ঘেমে গেলে তো ন্যাচারাল রিংকলস হয়ে ওঠে স্পষ্ট। তাই বৃষ্টির দিনে ওয়াটার-বেজড ফাউন্ডেশন বেশ ভালো কাজ করে যদি তাতে মিশিয়ে নেন দু-এক ফোঁটা পানি। একান্তই যদি এ ধরনের ফাউন্ডেশন না মেলে তবে কেক ফাউন্ডেশন অথবা প্যানস্টিকে সামান্য পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। লিকুইড বা ক্রিম ফাউন্ডেশনের তুলনায় কেক ফাউন্ডেশন স্মুদ ও ম্যাট ফিনিশ তৈরি করতে সহায়তা করে। ত্বকের অতিরিক্ত চকচকে ভাব দূর করতে ভেজা স্পঞ্জ ব্যবহার করুন ফাউন্ডেশন লাগানোর ক্ষেত্রে। ফাউন্ডেশনের ওপর হালকা লুজ পাউডার ব্যবহার করলে মেকআপটা বেশিক্ষণ স্থায়ী হবে। যদি না চান আপনার বলিরেখাগুলো দেখাতে তাহলে চোখের নিচে অতিরিক্ত পাউডার লাগাবেন না। যদি বেশি থাকে তাহলে ঝেড়ে ফেলুন।

মেকআপ

হালকা ব্লাশ অন
ভেজা আবহাওয়াতে হালকা ব্লাশ অন বেশ উপযুক্ত। পাউডার ব্লাশার ন্যাচারাল লুক তৈরি করতে সহায়তা করে। পিচ, ক্রিম রঙের ব্লাশন বেছে নিতে পারেন, যদি কোনো কারণে ভিজে যায় তাহলে টিস্যু দিয়ে হালকা করে মুছে নিন। আইব্রোর শেপ ঠিক রাখতে পেনসিল ব্যবহার না করে হেয়ার জেল লাগিয়ে ঠিক করে নিতে পারেন আপনার আইব্রো জোড়ার শেপ। পেনসিল ব্যবহার করলে ঘামে অথবা বৃষ্টিতে আইব্রোর শেপ লেপ্টে যেতে পারে।

ময়েশ্চারাইজার
ওয়াটার-বেজড ময়েশ্চারাইজার ওয়াটার লস, অ্যাকনে, অতিরিক্ত আর্দ্রতা, ঘামের সমস্যা কমানোর ক্ষেত্রে উপকারী।

ওয়াটারপ্রুফ আই মেকআপ
ন্যাচারাল, ম্যাট লুক বাদলা দিনের জন্য উপযুক্ত মেকআপ, চোখের জন্য স্মোকি ও স্মাজড লুক এখন ট্রেন্ড। চোখের পাতার ওপর আইলাইনার লাগনোর পর স্পঞ্জ অ্যাপ্লিকেটর বা কটন বার দিয়ে স্মাজ করে নিন। বাদলা দিনে ওয়াটার প্রুফ আইলাইনার বা মাসকারা ব্যবহার করতে পারেন। রাতের কোনো অনুষ্ঠানের জন্য মেকআপে আইশ্যাডো হিসেবে গোল্ডেন ব্রোঞ্জ শ্যাডো, সিলভার গ্রে শ্যাডো বেছে নিতে পারেন।

মেকআপ

ফ্রস্টেড লিপস্টিক
ঠোঁটের জন্য এই সময়টাতে ফ্রস্টেড লিপস্টিক এবং ওয়াটার রেজিস্টেন্ট অনেকটাই আদর্শ। গ্লসের তুলনায় ম্যাট ফিনিশ অথবা ফ্রস্টেড লিপস্টিক লাগাতে পারেন। হালকা, গোলাপি, মভ, আর্দি লিপ কালার এখন বেশ প্রচলিত। তবে চেরি রোজ, প্লাম, লালের মতো উজ্জ্বল রঙের ট্রেন্ডও এখন ফিরে এসেছে। রাতের জমকালো অনুষ্ঠানের জন্য ওয়ার্ম রেড লিপস্টিক আপনার পুরো লুকটাকেই বদলে দিতে পারে। বৃষ্টির দিনে লিপস্টিক ফ্রিজে রাখতে ভুলবেন না। একই কারণে স্কিন টনিকও ফ্রিজে রাখতে পারেন।

শেষকথা
চুলের নানা স্টাইল করতে চাইলে সিম্পল পনিটেলের মতো হেয়ার স্টাইল ফলো করতে পারেন। লেয়ারড কাট ট্রাই করতে পারেন। হেয়ার ব্যান্ডও ব্যবহার করতে পারেন। খুশকি থেকে নিজেকে দূরে রাখতে নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে। যদি হেয়ার জেল বা ল্যাকার ব্যবহারকারী হোন তবে এই বৃষ্টির দিনে তা পরিহার করুন। চুল চ্যাটচেটে হওয়ার পাশাপাশি স্ক্যাল্পে খুশকির সমস্যা দেখা যেতে পারে। অন্যদিকে ঘন ঘন ভ্রমণ করতে হলে শর্ট হেয়ার কাট রাখুন। আর সপ্তাহে অন্তত একদিন হট অয়েল ট্রিটমেন্ট করতে ভুলবেন না। তবে সবার আগে প্রয়োজন, চুল যেন ভেজা না থাকে। তাহলে আর যাই হোক স্টাইল দূরে পালাবে আপনার চুল থেকে।