লোহাগড়ায় সোমবার গভীর রাতে ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কাজী রমজান আলী। সে উপজেলার শামুকখোলা গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এএসআই শিকদার হাসিবুর রহমান ও তুহিন আকতার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার করে।
লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।