কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ অর্থবছরে ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট পেশ হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে ৭৩তম সিন্ডিকেট সভায় বাজেট পেশ হয়। উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া।
২০১৯-২০ অর্থবছরে বাজেটে মোট বরাদ্দ রাখা হয়েছে ৪২ কোটি ১৭ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৮ কোটি ১৭ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা।
বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে পণ্য ও সেবা (আনুষঙ্গিক) খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ২৮ লাখ টাকা। শিক্ষার মানোন্নয়নের জন্য আইকিউএসি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ টাকা। গবেষণা খাতে মাত্র ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের মাত্র ২.৩ শতাংশ।