গাংনী পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৪৬ লক্ষ ৯৩ হাজার ২২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মোট রাজস্ব আয় ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৪৯৪ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার পৌরসভার হলরুমে গাংনী পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে সহকারী প্রকৌশলী ও পৌরসভার সচিব শামীম রেজার পরিচালনায় বাজেট ঘোষণা করেন হিসাবরক্ষক জুলফিকার আলী।
এসময় বিশেষ অতিথি ছিলেন, মেয়রপত্মী ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা ইসলাম শান্তনা