মঠবাড়িয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নূরুল ইসলাম হাওলাদার নামের এক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দেবীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরুল ইসলাম ছোট শৌলা গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জানান, পিরোজপুর দায়রা জজ আদালতে জিআর নং ৪০/২০০০ মামলায় নূরুল ইসলাম যাবজ্জীবন সাজায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।