চট্টগ্রামে ওয়াসার অভিযান

সংযোগ বিচ্ছিন্ন বিল আদায়

নগরীর বহদ্দারহাট পশ্চিম ফরিদেরপাড়া এলাকায় পানির বিল বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন করেছেন চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় দেড় লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুত্ফুন নাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।