রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে রাজিব মিয়া নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মেথিকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাজিব স্থানীয় তুলাতলী মডেল হাই স্কুলের ছাত্র এবং নুরপুর গ্রামের দানা মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, রাজিব মিয়া (১৩) সকালে বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে রেললাইন পারাপারের সময় সোনার বাংলা ট্রেনের সামনে পড়ে। এসময় দ্রুতগামী ট্রেনটিতে সে কাটা পড়ে। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন।