বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির আলোচিত নাম রিস্কি ফ্যাশন। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা এই ফ্যাশন ব্রান্ডের কদর দিনে দিনে বেড়েই চলেছে। দৃষ্টি কাড়া ডিজাইন, উন্নত কাপড়, নিখুঁত পোশাক তৈরি ইত্যাদি গুণগত মান বজায় থাকায় মানুষের আকর্ষণও এই ফ্যাশন ব্রান্ডের প্রতি। তাই তরুণ প্রজন্মের কাছে রিস্কি ফ্যাশনের জনপ্রিয়তা সবসময় একটু বেশিই।
রিস্কি ফ্যাশনের পোশাক জগৎ অনেকটাই বিস্তৃত। তাদের প্রোডাক্টস গুলোর মধ্যে রয়েছে জর্গাস, রাউন্ড নেক টি-শার্ট, পোলো টি-শার্ট, শর্টস এবং প্যান্ট ইত্যাদি। রিস্কি ফ্যাশন তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ধরনের উন্নত সুতা-কাপড় ব্যবহার করে থাকে। তবে সবচেয়ে বেশি নজর থাকে ক্রেতাদের তৃপ্তিদায়ক উন্নত ডিজাইনের ক্ষেত্রে। আরামদায়ক এবং স্টাইলের জন্য তাই রিস্কি ফ্যাশনের পোশাক অন্যতম।
রিস্কি ফ্যাশনের যাত্রা শুরু হয় যার হাত ধরে তিনি হলেন ফজলে রাব্বি। ব্রান্ডের প্রতিষ্ঠাতা রাব্বি তার উন্নত চিন্তাধারার মাধ্যমে শত বাধাঁকে পেছনে ফেলে সফলতার মুখ দেখিয়েছেন, অর্জন করেছেন মানুষের আস্থা। তার লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে বর্তমান সময়ের টেকনোলজি নির্ভর গুণগত মানসম্মত পোশাকের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। তার প্রতিটি কার্যক্ষেত্রে এবং পোশাকে তা স্পষ্ট দৃশ্যমান। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে রিস্কিকেও অনন্য উচ্চতায় নিতে চান ফজলে রাব্বি।
বাংলাদেশের তরুণদেরকে রিস্কি ফ্যাশনের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার জন্য সর্বদা সমসাময়িক বিষয় এবং পোশাকের অনন্য মান নিশ্চিত করার ক্ষেত্রে কখনও আপোষ করে না ব্রান্ডটি। প্রতিটি পোশাক তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ সময় এবং শ্রম দিয়ে প্রস্তুত করা হয়। এজন্য বাজারের আরও দশটি ব্রান্ডের তুলনায় মানুষের আস্থা এবং নির্ভরতার ব্রান্ড এখন রিস্কি ফ্যাশন।
রিস্কি ফ্যাশনের দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনের মধ্যে থাকা অনন্যতা বাংলাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য কল্যাণকর ভূমিকা রাখছে। দেশের মানুষকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যেমন সুযোগ সৃষ্টি করেছে রিস্কি ফ্যাশন তেমনি নতুন নতুন অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ সৃষ্টি করেছে।
রিস্কি ফ্যাশনের এই সফল যাত্রায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে রিস্কি ফ্যাশনের একটি অফিসিয়াল পেইজ রয়েছে যার মাধ্যমে টার্গেট অডিয়েন্সকে ব্রান্ড, পণ্য এবং বিভিন্ন সময়ে পণ্যের অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারে মানুষ। সে সঙ্গে পণ্য সম্পর্কে প্রশ্ন করা ও পণ্যের রিভিউ দেওয়ার সুযোগ থাকায় রিস্কি ফ্যাশন এবং তরুণদের মধ্যে সম্পর্ক হয়েছে আরও দৃঢ়।
রিস্কি ফ্যাশনের কার্যক্রম প্রতিনিয়ত উন্নত হচ্ছে। বাড়ছে প্রযুক্তির ব্যবহার। তৈরি হচ্ছে আকর্ষণীয় পোশাক পণ্য। তাই পোশাক শিল্পে খ্যাত বাংলাদের গন্ডি পেরিয়ে বিশ্বের বুকে পরিচিতি পাওয়াই এখন রিস্কি ফ্যাশনের মূল উদ্দেশ্য।