দুইদিন পর মুক্তি পেতে চলেছে করন জোহর পরিচালিত বলিউডের আলোচিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সম্প্রতি মুক্তি পেয়েছে দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি সিনেমার নতুন গান ‘ধিন্ডোরা বাজে রে’। গানের সঙ্গে নেচে পর্দা কাঁপিয়ে দিয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। গানটি নিয়ে তুমুল আলোচনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নাচতে নাচতে ঢোলের উপরের অংশ ছিঁড়ে রণবীরের পড়ার একটি মজার ভিডিও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রণবীর সিং এর একটি পুরোনো ভিডিও। যাতে দেখা যাচ্ছে ‘রামলীলা’র ঢোল বাজে গানে নাচছেন রণবীর সিং। মঞ্চের দুপাশে রাখা ঢোল ঘিরেই নাচছিলেন রণবীর। তখন মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা রাজকুমার রাও এবং অপরাশক্তি খুরানা। দিব্যি নাচছিলেন রণবীর। কিন্তু হঠাৎ একটা ঢোলের উপরের অংশ ছিঁড়ে মুখ থুবড়ে তার উপর পড়লেন রণবীর।
এদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রচারে সোমবার কলকাতায় হাজির হয়েছিলেন রণবীর-আলিয়া। সেখানে সিনেমার ‘ধিন্ডোরা বাজে রে’ গানটি মুক্তি পেয়েছে। এনিয়ে সিনেমাটির মোট চারটি গান মুক্তি পেয়েছে।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Ncj75Qq5smU" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>
'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমা পাঞ্জাবি আর বাঙালি পরিবারের গল্প নিয়ে। আলিয়া এখানে বাঙালি। আর 'ধিন্ডোরা বাজে রে'-গানটি তৈরি করা হয়েছে দুর্গা পুজোর আবহে। গানটিতে আলিয়া-রণবীর ছাড়াও দেখা গিয়েছে জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্নী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী সহ অনেকে।