মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।