স্ট্যাবিলিটি এআই প্রথম থেকেই ছবি জেনারেট করার কথা বলে আসছিল। প্রথমদিকে তারা যখন গিটহাবে আসে তখন অনেক ভারি ছবিও প্রসেস করতে পারত।
সম্প্রতি তারা নতুন একটি আপডেট এনেছে। নতুন এই আপডেটে এক মেগাপিক্সেলের সমান ছবি জেনারেট করা যাবে। স্ট্যাবিলিটি এআই জানিয়েছে, নতুন এই আপডেটের নাম স্ট্যাবল ডিফিউশন ২ এক্স এল।
টেক্স টু ইমেজ মডেলের কাজটিতে এখনও নানা সমস্যা রয়েছে। তবে স্ট্যাবিলিটি এআই সেগুলোর সমাধান করে একটি ভালো টেক্স টু ইমেজ এআই গড়ার চিন্তা করছে। তবে আপাতত ব্যবহারকারী একটা ছবি আর কিছু টেক্সটের মাধ্যমে আরও ভালো ছবি পাবেন। শুধু টেক্সট দিয়ে ভালো ছবি পাওয়ার সম্ভাবনা কম।