প্যারেনশিয়াল কন্ট্রোল থেকে অভিভাবকরা সন্তানদের ফোন ব্যবহারের ওপর সীমাবদ্ধতা দিতে পারে। মূলত তাদের সন্তান কতটুকু স্ক্রিন টাইম ব্যবহার করতে পারবে তা সেট করে দেওয়া যায়। কিন্তু অ্যাপলে স্ক্রিন টাইমে একটি বাগ থাকায় এই ফিচার কাজ করছে না। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল।
ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনের পর অ্যাপলের নজরে আসে বিষয়টি। তারা স্বীকার করে নিয়েছে এই সমস্যাটির কারণে স্ক্রিন টাইমের বেশি সময় অ্যাপ ও গেমস ব্যবহার করছে অনেকে। প্যারেনশিয়াল কন্ট্রোল কাজ করছে না।
অ্যাপলের স্ক্রিন টাইম সেটিংস একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্যারেনশিয়াল কন্ট্রোল। অভিভাবকরা এই সেটিংস ব্যবহার করে সন্তানের স্মার্ট ডিভাইসে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ নিতে পারেন। সন্তান কতক্ষণ ও কোন সময় নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারবে এবং তারা কি কি কন্টেন্টের এক্সেস পাবে তা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবা-মা নির্ধারণ করে দিতে পারেন। অ্যাপল যদিও কোনো নির্ধারিত সময় দেয়নি তবে জানিয়েছে তারা এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।
সম্প্রতি অ্যাপলের ১৬.৫ আপডেট আসার পর স্ক্রিন টাইম সেটিংস রিসেট বা সিংক না হওয়ার সমস্যার বিষয়টি সামনে উঠে এসেছে। তারা এই সমস্যার সমাধান করেছে বললেও অ্যাপলের ১৭ বেটা ভার্সনে এই সমস্যা রয়েছে এমন অভিযোগ অনেক জায়গায় পাওয়া গেছে। অর্থাৎ বাবা-মা এখন জানেনও না যে তাদের সন্তানরা স্ক্রিন টাইম সেটিংস এর নিষেধাজ্ঞার বাইরে ডিভাইস ব্যবহার করছে। তাদের পরিবারের সিদ্ধান্তেও প্রভাব পড়বে। সামান্য একটি বাগের জন্য। অ্যাপলের স্ক্রিনটাইম ইকোসিস্টেমের ব্যবহার অনেক বেড়েছে। আর এই ইকোসিস্টেমে সমস্যা মানে এর সর্বব্যাপী প্রভাব রয়েছে।