তারেক-জোবাইদার সাজা: নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) বিকেলে রায় ঘোষণার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে তারা।

প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানান, তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় আদালতের রায়ের প্রতিবাদে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ করেছে।

এ সময় বিএনপির ঢাকা মহানগর, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বিক্ষোভে জড়ো হয়েছে।

এর আগে আজ তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তারেককে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।