রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৯

রাজধানীর গুলশান থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার মো. জনি (৩২) দলটির গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, এসআরইউর অভিযানে আওয়ামী লীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার জনির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমএএম