মাঝে মধ্যেই বিতর্কীত মন্তব্য করে শিরেনামে থাকা যেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অভ্যাস হয়ে গেছে। তিনি কথা বলা মানেই যেন কেউ না কেউ তার তোপের শিকার হওয়া। সম্প্রতি রণবীর সিংকে ‘কার্টুন লুকিং পারসন’ বলে আবারো বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা।
ভারতীয় সংমাদ মাধ্যম কইমই এর প্রতিবেদন অনুযায়ী,কঙ্গনা রানাউত পরিচালক করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র নায়ক রণবীর সিংকে পরামর্শ দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি যেন করণ জোহরের পোশাক ভাবনা শুনে না চলেন। বরং সাধারণ মানুষের মত করে যেন তিনি পোশাক পরেন।
অভিনেত্রী আরো লেখেন রণবীরের এমন পোশাক পরা উচিত নয় যা দেখে তাকে কার্টুনের মত লাগে। দেশের মানুষ কিন্তু কার্টুনের মত পোশাক পরা কেউ নিজেকে হিরো বললে তাকে মেনে নিতে পারেননা।
এছাড়া কঙ্গনা রণবীরকে পরামর্শ দিয়ে বলেন, রণবীরের উচিত ধর্মেন্দ্র বা বিনোদ খান্না এমনকি দক্ষিণ ভারতীয় সিনেমার নায়কদের দিকে চেয়ে দেখা। তারা কেমন করে পোশাক পরতেন সেটা নজর করা এবং অনুসরণ করা।
আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে কঙ্গনার ‘ইমারজেন্সি’। এতে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন। এ ছবিতে কঙ্গনার সঙ্গে অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক সহ অন্যান্যদের দেখা যাবে।