ঢাকা থেকে রেখা (ছদ্মনাম) জানতে চেয়েছেন যে তিনি তাঁর স্বামীকে তালাক দিতে চান, তাঁর একটি তিন বছর বয়সী ছেলে আছে। এখন তাঁর প্রশ্ন হচ্ছে—তিনি যদি তালাক প্রদান করেন তবে তিনি দেনমোহরের টাকা চাইতে পারবেন কি না আর তিনি নিজে তালাক দিলে বাচ্চা রাখার অধিকার হারাবেন কি না?
রেখা, আপনি আইন অনুযায়ী তালাক দিতে পারেন এবং এতে কোনো প্রকারের কোনো সমস্যা নেই। আপনি তালাক দিলে আপনার দেনমোহর পাবার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না। কাবিননামায় আপনার দেনমোহরের যে অংশটি বাকি লেখা আছে সে অংশটি আপনি পাবেন এবং ইদ্দতকালীন তিন মাসের ভরণপোষণ পাবেন।
আপনি দেনমোহরের টাকা চাইতে পারেন, যদি তিনি না দেন তখন আদালতে মোকদ্দমা দায়ের করতে পারেন; আর তালাক দিলে আপনি বাচ্চা রাখার অধিকারও হারাবেন না, কেবল তাই নয় আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল হন তারপরও বাচ্চা রাখার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না এবং বাচ্চার সকল ভরণপোষণ বহন করতে বাচ্চার বাবা আইনত বাধ্য।
লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
গতকালের ব্রেন গেমের উত্তর : ভাগ্নে মামাকে কাঁঠাল আনতে বলছিল