তামিমকে নিয়ে বড় ভাই নাফিস ইকবালের আবেগঘন বার্তা

প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনের মধ্যে অবসর ভেঙেছিলেন তামিম ইকবাল। তবে অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন না দেশসেরা এই ওপেনার। বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এমনটায় জানিয়েছেন তামিম।

তামিমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার বড় ভাই ও  বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। তিনি লিখেছেন, 'ওয়েল ডান। চিন্তাজুড়ে শুধু দেশ আর দল। আবারো আমাদের গর্বিত করেছো আমার ভাই।'

এর আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’