অনেকদিন পর জুটি হিসেবে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ সিনেমায় অভিনয় করছেন তাঁরা।
ফেব্রুয়ারিতে শুটিং নোয়াখালীতে শুরু হলেও প্রথম লটের শুটিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন ফেরদৌস-পূর্ণিমা। দু’জনই প্রচণ্ড আঘাত পান।
তারপর থেমে ছিল সিনেমার কাজ। কয়েকমাস বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে ‘গাঙচিল’-এর শুটিং।
এবার শুটিং শুরু হচ্ছে ঢাকায়। পরের লটে আবার শুটিংয়ে যাওয়া হবে নোয়াখালীতে। সেখানে টানা ২০ দিন শুটিং করা হবে।