ঈদের প্রথমদিন টেলিভিশন দেখা হয়নি। দ্বিতীয় দিন তৌকীর টেলিভিশন চালু করলে কিছুক্ষণ নাটক দেখার চেষ্টা করি। কিন্তু শেষ করতে পারিনি। হতাশাজনক। চ্যানেল ঘুরিয়ে আরো দেখার চেষ্টা করলাম, ঘুরে ফিরে কয়েকজনকে দেখলাম। মনে হলো, অভিনয় জানা অভিনয়শিল্পীর খুব অভাব। শুনেছি, একেকজন ১০ থেকে ২০টি নাটকেও অভিনয় করছেন! একেক নাটকে চরিত্র তো ভিন্ন। তাহলে তার লুকও তো ভিন্ন হতে হবে, তাই না? দর্শক হিসেবে নাটকগুলো আমার মনের খোরাক মেটাতে পারছে না। তাছাড়া টেলিভিশন দেখার জন্য যে ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকা দরকার, তা আমার মাঝে এখন আর নেই।
ঈদের নাটক প্রসঙ্গে
অভিনেত্রী বিপাশা হায়াত