‘ড্রিম গার্ল ২’ তে লাখো পুরুষের হৃদয় কাড়লেন আয়ুষ্মান খুরানা

রাজ শান্ডিল্যর পরিচালনায় ‘ড্রিম গার্ল’ সিনেমায় প্রথমবার বলিউড আভিনেতা আয়ুষ্মান খুরানা পুজা চরিত্রে দর্শকদের মন কেড়েছিলেন। এবার আবারও পুরুষদের বোকা বানালেন আয়ুষ্মান খুরানা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘ড্রিম গার্ল ২’ এর নতুন গান ‘দিল কা টেলিফোন ২’। আর এই গানেই কালো লেহেঙ্গা, চড়া মেকআপে লাস্যময়ীর অবতারে পুরুষদের ঘায়েল করলেন বলিউড অভিনেতা।

হিন্দুস্তান টাইামসের প্রতিবেদন অনুযায়ী, গানের ভিডিওতে আবারো দ্বৈত ভূমিকায় ধরা দিয়েছেনন আয়ুষ্মান খুরানা। প্রথম গানের আমেজই রাখা হয়েছে ‘দিল কা টেলিফোন ২’তে। আয়ুষ্মান, অনন্যা পাণ্ডের লাভস্টোরির ঝলকও মিলল সেই গানে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে টিজারে ফের বাজিমাত করেছেন আয়ুষ্মান খুরানা। 

মাঝে চার বছর কেটে গেলেও পূজার ম্যাজিক যেন কমেনি। আরও বেশি হট লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আয়ুষ্মান। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। আগের সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরত ভারুচা। এ সিনেমায় নায়িকা অনন্যা পাণ্ডে। 

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়া, মনোজ যোশি, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূজার প্রেমিক তথা স্বামী হিসেবে দেখা যাচ্ছে অভিষেককে। আগামী ২৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’