সাতকানিয়ায় বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান নেতৃত্বে সাতকানিয়া উপজেলার ছদহা এবং কেঁওচিয়া ইউনিয়নের প্রায় ২০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে পবিত্র কোরআন খতম ও জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

WhatsApp Image 2023-08-15 at 23.33.25

এসময় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের অন্যান্য অফিসারবৃন্দ, জুনিয়র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সাতকানিয়া এলাকার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজিটিসিএন্ডসি ও বর্ডার গার্ড হাসপাতাল সাতকানিয়ার উদ্যোগে গরীব ও দুঃস্থদেরক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ওষুধ বিতরণ করা হয়।