ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সমিত ঘোষ। গ্রেফতার সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঘটনার দিন নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে লম্পট প্রাইভেট টিউটরের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।