খুলনায় বিদ্যুত্স্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

খুলনা অফিস

খুলনায় বৈদ্যুতিক তারে পা জড়িয়ে আজগর আলী শেখ (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার রূপসা উপজেলা সদরের কাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী কাজদিয়া গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে যাচ্ছিল আজগর। এ সময় তিনি সড়কের ওপর পড়ে থাকা বৈদ্যুতিক তার দেখে পা দিয়ে সরাতে গেলে জড়িয়ে পড়েন। ঘটনাটি তার মা বুঝতে পেরে চিত্কার দিলে আশপাশের লোকজন এসে আজগরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আজগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।