বিদ্যুত্স্পৃষ্টে বিদ্যুত্ শ্রমিক নিহত

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সোহেল রানা (২৭) নামের এক বিদ্যুত্ শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলীর ছেলে।

জানা যায়, উপজেলার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমারে কাজ করছিল সোহেল রানা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর বিদ্যুত্ (বিক্রয় ও বিতরণ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামানত আলী আকন্দ বলেন, সোহেল রানা বিদ্যুত্ অফিসের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে বিদ্যুত্ লাইনের কাজ করত।