আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ার মধ্য গৈলার শিহিপাশা গ্রাম থেকে মঙ্গলবার ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম সিকদারকে নিজ ঘর থেকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেফতার করে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আল আমিনকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।