সবশেষ ঢাকা লিগে (ডিপিএল) ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন ওপেনার নাইম শেখ। তবে সময়টা ভালো যাচ্ছে না এই ব্যাটারের। ইমার্জিং এশিয়া কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নাইম। আসন্ন এশিয়া কাপে ভালো করতে মরিয়া এই ব্যাটার। আর আত্মবিশ্বাস ফিরে পেতে মাইন্ডসেশনের অংশ হিসেবে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটেছেন নাইম।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন নাইম। সেখানে দেখা যায় দগদগে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেটে যাচ্ছে তিনি। মূলত আত্নবিশ্বাস বাড়াতে একজন পেশাদার মাইড ট্রেইনারের অধীনে থেকেই তিনি এটি করেছেন।
এর আগে এমন মাইন্ডসেশন করেছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এই দুই ক্রিকেটারের কাছে থেকে অনুপ্রাণিত হয়েই এই মাইন্ডসেশনটি করেছেন নাইম শেখ।