জাতীয় পুরস্কারে নির্বাচিত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ নির্বাচিত হওয়ায় আনন্দের বন্যা বইছে উপজেলা জুড়ে। শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শাহাদাত হোসেনের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে বিশ্বস্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হেলথ সিস্টেম স্ট্রেন্থেনিং (এইচএসএস) কার্যক্রমের আওতায় নির্বাচিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন স্কোর, রোগীর সন্তুষ্টি ও সরেজমিন জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত পুরস্কার প্রদান করা হবে।

এ জন্য সোমবার (২১ আগস্ট) বিশ্বস্বাস্থ্য সংস্থার তিনজন প্রতিনিধি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শনে আসবেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, এ গৌরব ফুলপুরের সকল মানুষের।