বুড়িগঙ্গা থেকে নারীর লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীর বাদামতলী বিআইডব্লিউটির ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় লাশটি উদ্ধার করে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, সকালের দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে তারা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।