সম্প্রতি ওপেনএআই নতুন একটি স্টার্টআপ এর সঙ্গে যুক্ত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে তারা চ্যাটজিপিটিকে পণ্য হিসেবে আরও বিস্তৃত পরিসরে নেওয়ার জন্যই নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান করে তুলেছে।
গ্লোবাল ইলুমিনেশন নামে নতুন এই উদ্যোক্তা প্রতিষ্ঠানের অফিস নিউইয়র্কে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। মূলত চ্যাটজিপিটির মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো ও নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করবে প্রতিষ্ঠানটি।
২০১৫ সালে ইলন মাস্ক, স্যাম অল্টম্যান ও আরও কয়েকজন বিনিয়োগকারী প্রথম ওপেনএআই প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। পরবর্তীতে ২০১৯-২০ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠানের সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি করে। চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণ জিপিটি-৪ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অধীনে। তারা এখন তাদের পণ্যকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।