রূপগঞ্জ থেকে চুরি হওয়া গাড়ি উদ্ধার হলো গাজীপুরে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার গতকাল বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাহনা ফ্লাইওভার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত বাবুল ও হারুন ওরফে আলমগীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার ডেইবাড়ি গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে বাবুল ও পাগলা থানার কর্মমন্ডল এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে হারুন ওরফে আলমগীর হোসেন। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।