দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের বগি রেল সেতু ভেঙে খাদে পড়ে চার জন নিহত হয়। এ ঘটনায় পরদিন ঝুঁকিপূর্ণ রেল সেতু সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সংস্কারের অভাবেই রেলে মৃত্যুফাঁদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় পত্রিকায়। ঐ প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী অমিত দাসগুপ্ত। এতে রেল সচিব, রেল পরিদর্শকসহ তিন জনকে বিবাদী করা হয়েছে।