তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

তৃতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাসকিন-রাবেয়ার ঘর আলো করে এসেছে আরও এক কন্যা সন্তান। এর আগে এক পুত্র ও কন্যা সন্তান ছিলো এই দম্পতির। 

বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন তাসকিন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।