সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে উপকারভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ

সামাজিক বনায়নের আওতায় রংপুর সিটি করপোরেশনের অধিনস্থ দর্শনা এলাকায় ২০০৪-০৫ অর্থবছরে সৃজিত স্ট্রিপ বাগানের গাছ বিক্রির লভ্যাংশের চেক উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে এ লভ্যাংশের চেক বিতরণ করেন রংপুরের নবাগত জেলা প্রশাসক আসিব আহসান।

অনুষ্ঠানে সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রংপুরের সহকারী বন কর্মকর্তা কার্শ বিকাশ চন্দ্র ও রেঞ্জ অফিসার মোশাররফ হোসেন।  এ সময় সর্বমোট ৩১ জন উপকারভোগী সদস্যের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।