পানি উন্নয়ন বোর্ডে পরিবেশগত ও সামাজিক প্রভাব বিষয়ে মতবিনিময় কর্মশালা

ঢাকার একটি হোটেলে ‘ইছামতি নদী পুনরুজ্জীবনের জন্য পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণসহ সম্ভাব্যতা সমীক্ষা এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণসহ বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন, সেচ ব্যবস্থাপনা বিষয়ক সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পদ্বয়ের চলমান কার্যাবলির অগ্রগতি এবং ভবিষ্যত্ কর্মপরিকল্পনার উপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান। বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এ এম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বুয়েট, পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি