বাসায় আর ফেরা হলো না পুলিশ কনস্টেবল নূর মোহাম্মদের। পথেই একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন নূর। পথিমধ্যে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। নূর ২০০৪ সালে পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলায়। বাবা মৃত শমসের আলী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পলাতক।