ওমানে এবছর মৌসুমি ফলের বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন বাহারি ফলের মৌ মৌ গন্ধ সুভাষ ছড়াচ্ছে ওমানের জনপদে। নানা ধরনের এসব রসালো মিশ্র ফলের সয়লাব হয়েছে বাজার। প্রতিদিন বসছে মৌসুমী ফলের হাট।
এসব ফলের মধ্যে রয়েছে স্থানীয় ও উন্নত জাতের খেজুর, কাঁঠাল, পেঁপে ও আম।
ওমানে বিভিন্ন এলাকায় এখন চোখ জুড়ানো মৌসুমি ফলের সমারোহ। তাই চাহিদা অনেক, দামও কম। ক্রেতাদের সাধ্যের মধ্যে মিলছে যে কোন ফল।
জানা গেছে, সদ্য মৌসুমে উপযুক্ত আবহাওয়ার কারণে ওমানে আম, কাঁঠাল, খেজুর, পেঁপে প্রচুর ফলন এসেছে। এমধ্যে সালালা, সুইখ, সোহার বিভিন্ন জায়গায় এসব মিশ্র ফলের বাগান রয়েছে উল্লেখযোগ্য হারে।
ওমানে স্থানীয় মৌসুমী ফল ব্যবসায়ী জানান, মৌসুমি ফলের ব্যাপক চাহিদা রয়েছে।