নজরুলের রচনা থেকে বাঙালি পেয়েছে আত্মিক বল: উপাচার্য 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার। রবিবার (২৭ আগস্ট) সকাল ০৮টায় শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর, ট্রেজারার প্রফেসর আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসানসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা । 

এদিকে নজরুলের প্রয়াণ দিবসে ক্যাম্পাসে অবস্থিত জাতীয় কবির ভাস্কর্যেও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা। 

কবির সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য বলেন, নজরুলের রচনা থেকে বাঙালি পেয়েছে আত্মিক বল, বিশ্বে পরিচয়, ভবিষ্যতের দিশা। ফলে নজরুলের রচনা সত্যিই সে সময় প্রাসঙ্গিক কি না, এই প্রশ্নটি উঠেছিল। নজরুল জানতেন, তাকে নিয়ে পরিচিত সমাজে কী আলোচনা হচ্ছে। আর সে কারণেই তিনি বলেছিলেন, যুগের সেই হুজুগ কেটে গেলে তিনি স্মরণীয় থাকবেন কি থাকবেন না, সেটা তার ধর্তব্যের বিষয় নয়।

এদিকে রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র ও নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এরপর সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের কনাফরেন্স কক্ষে শুরু হবে সেমিনার। কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথির বক্তব্য দেবেন প্রফেসর ড. আতাউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. তারানা নুপুর ও সহযোগী অধ্যাপক ড. সুবীর কুমার চক্রবর্তী। আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. তারেক রেজা। শুভেচ্ছা বক্তব্য দেবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। 

স্বাগত বক্তব্য দেবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এসময় সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। এছাড়া আবৃত্তি ও প্রামাণ্যচিত্র পরিবেশন করা হবে।