১৭ বছর পর একসঙ্গে আসছেন বলিউডের শাহেনশাহ ও বাদশা

একজন শাহেনশাহ আর একজন বাদশা। বলিউডের দুই মেগা স্টার শাহরুখ খান-অমিতাভ বচ্চন জুটি একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। সেগুলো বক্স অফিসে ব্যাপক সফলতার প্রমাণও রেখেছে। করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহেনা’ সিনেমায় শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে খুশির খবর হচ্ছে দীর্ঘ ১৭ বছর পর ফের এক হচ্ছেন বলিউডের এই দুই শীর্ষ তারকা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়াচ্ছেন শাহরুখ-অমিতাভ। 

এদিকে, আস্কএসআরকে সেশনে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ খানিকটা ইঙ্গিত দিয়েছেন। এসময় অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ কিছু কথা বলেন শাহরুখ। সেখানে শাহরুখ সব কথা পরিস্কার করে না বললেও ১৭ বছর পর ‘ওয়াদা’ নামের সিনেমায় তারা আবার জুটি বাঁধবেন কিনা এমন প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘পেহেলি’, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ এবং -এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যদিও ব্রহ্মাস্ত্রতে শাহরুখ- অমিতাভের কোনও একসঙ্গে দৃশ্যে ছিলনা। এদিকে খুব শীঘ্রই ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে শাহরুখকে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।