আসন্ন এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়ে টাইগাররা। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এছাড়া ফ্লাইট জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি পেসার তানজিম হাসান সাকিব।
তবে সোমবার (২৮ আগস্ট) সব জটিলতা কাটিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্য রওনা দিয়েছেন তানজিম সাকিব। দুপুর ১টায় কলম্বোর বিমান ধরেন তিনি। তবে এখনো শ্রীলঙ্কার উদ্দেশ্য রওনা দিতে পারেননি লিটন।
নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, লিটনের জ্বর এখনো কমেনি। যেহেতু জ্বর কমেনি তাই তিনি আপাতত যেতে পারছেন না। জ্বর কমে গেলে মঙ্গলবার ফ্লাইট ধরতে পারেন লিটন।