উইলিয়ামসনকে 'দুই সপ্তাহ' সময় বেঁধে দিলো নিউজিল্যান্ড

হাঁটুর চোটে বর্তমানে মাঠের বাইরে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দুই সপ্তাহের মাঝে সেরে উঠতে না পারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে উইলিয়ামসনের।

যদিও বিশ্বকাপ দল ঘোষণা করার জন্য সময় রয়েছে এক মাস। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে কিউইরা চেষ্টা করবে তাকে বিশ্বকাপ দলে পেতে। তবে তাড়াহুড়ো করতে রাজি নন কোচ গ্যারি স্টেড। 

কিউই কোচ বলেছেন, ‘সে এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছে। দারুণ ব্যাপার হলো, নেটে ব্যাটিং করছে। বেশ ভালোভাবেই তার অগ্রগতি হচ্ছে। তবে এটাও বলতে হবে, আমরা তাকে যেখানে দেখতে চাই, সেখানে যেতে হলে এখনও অনেক কাজ বাকি আছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BLACKCAPS (@blackcapsnz)

আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। তবে ঘোষিত দলে পরিবর্তন আনার শেষ সময় ২৮ সেপ্টেম্বর। তবে তা যদি কেউ চোট পান বা জরুরি প্রয়োজনে। সেটাও আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে।

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৫ অক্টোবর আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।