দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। আগামী মাসের সেপ্টেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন ঠিক হয়েছে তাদের। পুজোর মাধ্যমে শুরু হলো দুজনের বিয়ের আয়োজন। রীতি অনুযায়ী উজ্জয়িনীর মহাকালের মন্দিরে পুজো দেন পরিণীতি ও রাঘব। তবে সেখানেই এবার বিতর্কে জড়ালেন তারা।
জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘ড্রামা কুইন’ খ্যাত পরিণীতি চোপড়া ধর্মীয় পোশাক পরেই পুজো দিতে গিয়েছিলেন। পুজোর সে ভিডিওে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। ভিডিওতে অভিনেত্রী ও তার হবু স্বামীর পায়ে জুতা দেখে খেপেছেন নেটিজেনরা। মন্দিরের ভেতরে কীভাবে জুতা পরে প্রবেশের অনুমতি মিলল, সেই নিয়ে চলছে কড়া সমালোচনা।
নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘জুতা পরে কে মন্দিরে যায়, যত ঢং।’ কারও মতে, ‘জুতা খুলে মন্দিরে ঢোকার নিয়ম এই ধরনের নির্লজ্জ অভিনেতাদের জন্য নয়।’
কেউ কেউ আক্ষেপ করে লেখেন, ‘যত নিয়ম শুধু সাধারণ মানুষের জন্য’। তবে এই প্রসঙ্গে রাঘব বা পরিণীতির কেউই কোনো মন্তব্য করেননি।
রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর ।