হিন্দু বিয়ের রীতি

‘আমার হূদয় তোমার হোক, তোমার হূদয় আমার হোক’— এই মাঙ্গলিক মন্ত্রের মধ্যেই বিবাহ সম্পন্ন হয়। হিন্দু বিবাহের আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রীতি আচার অনুষ্ঠান আছে।

বর বরণ 
হিন্দু বিবাহের মধ্যে অন্যতম বর বরণ। বর বিবাহ করতে এলে মঙ্গল প্রদীপ, সাথে ধান ও দুর্বা দিয়ে কনের মা তার জামাতাকে বরণ করেন এবং সেই সাথে দুধ ও মিষ্টি খাওয়ানো হয়।

শুভদৃষ্টি 
হিন্দু শাস্ত্রে বিবাহের গুরুত্বপূর্ণ একটি অংশ শুভদৃষ্টি। বর এবং কন্যা পক্ষের সকলের উপস্থিতিতে বর ও কনে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করেন। ধর্মীয় মতে এইমুহূর্তটাই শুভদৃষ্টি।

বিয়ে

মালা বদল
বর এবং কনে একে অপরের সাথে মালা বিনিময় করেন। এই রীতির অর্থ হচ্ছে দুজন একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিলেন।

সাত পাক
হিন্দু বিবাহের গুরুত্বপূর্ণ একটা আরেকটি অংশ হলো সাত পাক। অগ্নিকে সাক্ষী রেখে মাঙ্গলিক মন্ত্র পাঠের মাধ্যমে বর ও কনেকে বিবাহ মন্ডপের চারপাশে সাত পাক ঘোরানো হয়।

সিঁদুর দান
বিবাহের শেষ রীতি হলো সিঁদুর দান। বর কনের কপালে সিঁদুর লেপন করেন। বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন।