ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাগড়া 

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ। আগে থেকেই এই ম্যাচে শঙ্কা ছিল বৃষ্টির। তবে নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। তবে ইনিংসের ৪ ওভার ২ বলের সময় বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও শিবমন গিল।

৪ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে ভারত। রোহিত ১৮ বলে ১১ ও গিল ৮ বলে খেলে রানের খাতা খুলতে পারেননি।