এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নাইম শেখ। আর দেখেশুনে খেলতে থাকেন মিরাজ। অন্যদিকে ছন্নছাড়া বোলিং করতে থাকে আফগানিস্তান।
নাইমের সঙ্গে ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান মিরাজও। তবে ইনিংসের দশম ওভারের শেষ বলে আউট হন নাইম। দলীয় ৬০ রানে ৩২ বলে ২৮ রান করে আফগান স্পিনার মুজিবুরের বলে বোল্ড হন তিনি।
নাইমের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। তবে এসেই সাজঘরে ফিরে যান এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।